Skip to Content


Gaan

ইবনে উমর রা একদিন তার আযাদকৃত দাস নাফের সাথে কোথাও যাচ্ছিলেন। বাঁশীর আওয়াজ শুনতে পেলেন। সাথে সাথে কানে আঙুল দিলেন। দ্রুত ওই জায়গা থেকে দূরে সরে গিয়ে বললেন, -নাফে, এখন কিছু শুনতে পাচ্ছো? -জি না। ইবনে উমর কান থেকে আঙুল সরিয়ে বললেন, كُنتُ معَ النَّبيِّ - ﷺ - وسمعَ مثلَ هذا وصنعَ مِثلَ هذا একদিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। তিনিও এমন বাঁশীর আওয়াজ শুনেছিলেন। হুবহু এই কাজ করেছিলেন। [আবু দাউদ: ৪৯২৪]


jalem

যখন তাদেরকে বলা হয়, 'পৃথিবীতে ফাসাদ (অশান্তি, বিশৃঙ্খলা) সৃষ্টি করো না'; তারা বলে, 'আমরা তো সংশোধনকারী' "জেনে রাখো, প্রকৃতপক্ষে তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না" ---আল বাকারা( ২:১১-১২)